বাংলাদেশ
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
%2022-01-26.webp&w=2048&q=75)
দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। অভিযানে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মধ্যরাতে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চর মেঘনা মাঠে অভিযান চালায় বিজিবি।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা।
একই রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে চরচিলমারী বিওপির অধীনস্থ আতারপাড়া এলাকায় অপর এক অভিযানে ২১৮ বোতল ভারতীয় ‘স্কাপ’ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই সিরাপের আনুমানিক বাজারমূল্য ৮৭ হাজার টাকা।এর আগে, গত ২১ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে তেতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মোঃ টুটুল (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। সীমান্ত পিলার ১৩৯/২-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ী মাঠ থেকে তাকে আটক করা হয়। আটককৃত টুটুল মেহেরপুরের গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের মোঃ ছাদেক আলীর ছেলে।
টুটুলের কাছ হতে জব্দকৃত এসব পণ্যের মূল্য ৯ হাজার টাকা।বিজিবি জানায়, পৃথক এই অভিযানগুলোতে উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি মালামালের সর্বমোট বাজারমূল্য ১ লাখ ৩১ হাজার টাকা।আটককৃত আসামিকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর ও কার্যকর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক:
নাজমুল ইসলাম, দৌলতপুর।
 22-01-26.webp)
বাংলাদেশ নিয়ে আরও পড়ুন


%2022-01-26.webp&w=2048&q=75)






সম্পাদক ও প্রকাশক : আবদুর রশীদ চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক : শাহরীন তামান্নু চৌধুরী। বৃহত্তম কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক। প্রকাশনার ৩৯ তম বর্ষ। মজমপুর, কুষ্টিয়া -৭০০০, মোবাইল : ০১৭১১-৮৬৪৯২৪, রেজিঃ নং-কে এন-২১৪
স্বত্ব © দৈনিক বাংলাদেশ বার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।