Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বাংলাদেশ

দৌলতপুরে দুই শিশু নিখোঁজ: চারদিনেও মেলেনি সন্ধান, থানায় জিডি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২৮ দিন আগে

Facebook
Twitter

Article Image


নিজস্ব প্রতিবেদক, দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত চারদিন ধরে নিখোঁজ রয়েছে দুই শিশু। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না পেয়ে মরিচা ইউনিয়নের বৈরাগিরচর এলাকার ওই দুই শিশুর পরিবার বর্তমানে চর

ম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিশুরা হলো— বৈরাগিরচর এলাকার মো. কালু প্রামানিকের ছেলে মো. শামীন হোসেন (১৩) এবং একই এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন (১১)।

পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি দুপুরে কাউকে কিছু না জানিয়ে শামীন ও সাব্বির একসঙ্গে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় স্বজনরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেন। কিন্তু কোথাও তাদের হদিস পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পরের দিন (২০ জানুয়ারি) শামীনের বাবা কালু প্রামানিক দৌলতপুর থানায় একটি জিডি (নম্বর ৯৯৬) করেন।

নিখোঁজদের বিবরণ: * শামীন হোসেন (১৩): গায়ের রং কালো, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো ও হলুদ রঙের ট্রাউজার এবং কালো গেঞ্জি।

• সাব্বির হোসেন (১১): গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি। তার বাম পায়ের নলায় একটি পুরাতন কাটা দাগ রয়েছে। নিখোঁজের সময় সে নীল রঙের ট্রাউজার ও খয়েরি গেঞ্জি পরিহিত ছিল।

নিখোঁজ শিশুদের কোনো সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের মোবাইল নম্বরে (০১৭৫৮৩৮৭৩৬৫) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


IMG_2557.jpeg



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সম্পাদক ও প্রকাশক : আবদুর রশীদ চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক : শাহরীন তামান্নু চৌধুরী। বৃহত্তম কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক। প্রকাশনার ৩৯ তম বর্ষ। মজমপুর, কুষ্টিয়া -৭০০০, মোবাইল : ০১৭১১-৮৬৪৯২৪, রেজিঃ নং-কে এন-২১৪

স্বত্ব © দৈনিক বাংলাদেশ বার্তা ২০২৬

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।