কুষ্টিয়া
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক যুবকের মটর সাইকেলের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২১/০১/২৬) সন্ধ্যায় উপজেলার পাঁচলিয়া সড়কের গোরসুতী গ্রামের একটি মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইকারীরা যুবকটিকে পিটিয়ে আহত করে। বর্তমানে সে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত যুবকের নাম শাওন হোসেন (১৯), সে পাঁচলিয়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শাওন হোসেন পল্ট্রি মুরগীর চাষ করেন।
বুধবার সন্ধ্যায় তিনি মুরগী বিক্রির প্রায় ৪০ হাজার টাকা নিয়ে গোরসুতী মাদ্রাসার অহিদুল ইসলামের কাছে বাচ্চা কেনার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন যুবক তার মটর সাইকেলের গতিরোধ করে।
এরপর তাকে মারধর করে ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন কেড়ে নেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাওন হোসেনকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।তবে, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান এ ঘটনাকে সম্পূর্ণ ছিনতাই বলে মানতে নারাজ।
তিনি বলেন, "ঘটনা যেমনটা শোনা যাচ্ছে, তেমন কিছু নয়। এর মধ্যে অন্য কিছু আছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।" ওসি আরও জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।
সুব্রত কুমার
কোটচাঁদপুর, ঝিনাইদহ
কুষ্টিয়া নিয়ে আরও পড়ুন





সম্পাদক ও প্রকাশক : আবদুর রশীদ চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক : শাহরীন তামান্নু চৌধুরী। বৃহত্তম কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক। প্রকাশনার ৩৯ তম বর্ষ। মজমপুর, কুষ্টিয়া -৭০০০, মোবাইল : ০১৭১১-৮৬৪৯২৪, রেজিঃ নং-কে এন-২১৪
স্বত্ব © দৈনিক বাংলাদেশ বার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।