Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুষ্টিয়া

কুষ্টিয়ায় জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিশ কুকুর ও বিড়ালদের টিকাদান কর্মসূচি অব্যাহত

প্রতিবেদক: শাহরীন মিম্মী

আপডেট: ৩০ দিন আগে

Facebook
Twitter

Article Image

মরণব্যাধি জলাতঙ্ক রোগ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে কুষ্টিয়া শহরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বেওয়ারিশ কুকুর ও আবাসিক বাড়ির বিড়ালকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

একসময় পৌরসভা ও সিটি করপোরেশনের উদ্যোগে শহর ও গ্রামাঞ্চলে বেওয়ারিশ কুকুর এবং আবাসিক বাড়ির বিড়ালকে নিয়মিত জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হতো। তবে দীর্ঘদিন ধরে সরকারি এই কার্যক্রম বন্ধ থাকায় রাস্তাঘাটে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে কুকুর ও বিড়ালের কামড়ে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে।


এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিলাই পেটস শপ ও নির্ভয় পাউস পেট রেসকিউ টিম কুষ্টিয়া শহরে বেওয়ারিশ কুকুর এবং আবাসিক বাড়ির বিড়ালকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের উদ্যোগ গ্রহণ করে। স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকায় গিয়ে প্রাণীগুলোকে ধরতে ও ভ্যাকসিন দিতে কাজ করছেন।
নির্ভয় পাউস পেট রেসকিউ টিম ও আরিয়ান বয়েজের উদ্যোগে এবং মানুষ মানুষের জন্য কুষ্টিয়া ও দি কেক স্ট্যান্ডের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি ও পরিবেশকর্মী শাহাবউদ্দিন মিলন, মাহি রহমান আশা, গিয়াস উর রহমান প্রিয়, সজল, তাফসির হাসান রোমেন, সাজ্জাদ হোসেন সাকিব, ইরফানুল ইসলাম আদনান, ইমন, জেমসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।


স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো ভ্যাকসিন প্রদান করলে এটি শতভাগ প্রতিরোধযোগ্য। তারা এই মানবিক উদ্যোগকে নিয়মিত ও বিস্তৃত আকারে চালিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি উদ্যোগ পুনরায় চালুর দাবি জানান।

20109.jpg

কুষ্টিয়া নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সম্পাদক ও প্রকাশক : আবদুর রশীদ চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক : শাহরীন তামান্নু চৌধুরী। বৃহত্তম কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক। প্রকাশনার ৩৯ তম বর্ষ। মজমপুর, কুষ্টিয়া -৭০০০, মোবাইল : ০১৭১১-৮৬৪৯২৪, রেজিঃ নং-কে এন-২১৪

স্বত্ব © দৈনিক বাংলাদেশ বার্তা ২০২৬

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।