Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুষ্টিয়া

কুষ্টিয়ায় ইবি সংলগ্ন বাজার থেকে দুইটি তাজা বোমা উদ্ধার

প্রতিবেদক: জেলা বার্তা পরিবেশক

আপডেট: ২৭ দিন আগে

Facebook
Twitter

Article Image


নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন গোস্বামী দুর্গাপুর বাজারে নাশকতার উদ্দেশ্যে রাখা দুটি তাজা বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

গতকাল ২১ জানুয়ারি বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে। বাজারের একটি ফার্নিচারের দোকান খুলতেই দোকান মালিক আব্দুর রাজ্জাক দোকানের ভেতরে রাখা দুইটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। সাথে সাথেই তিনি আশপাশের লোকজনকে ডাকেন এবংস্থানীয়দের মাধ্যমে বিষয়টি ইবি থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল ফিতা দিয়ে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে এবং সাধারণ জনগণের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। দীর্ঘ সময় ধরে এলাকা ঘিরে রাখায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচন সামনে রেখে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভয় ও উৎকণ্ঠা আরও বেড়ে যায়।

ঘটনার পরদিন ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে আনুমানিক ৪টা ৩০ মিনিটে ঢাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিটের বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে পৌঁছায়। টিমের নেতৃত্ব দেন এন্টি টেরোরিজম ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর আবু আজিম। ঘটনাস্থল পরিদর্শনের পর তারা নিশ্চিত হন যে উদ্ধারকৃত বস্তু দুটি তাজা ও কার্যক্ষম বোমা।

দীর্ঘ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বোম ডিস্পোজাল টিম দুটি বোমা সফলভাবে নিষ্ক্রিয় করে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কোনো স্বার্থান্বেষী মহল এই বস্তুগুলো সেখানে রেখেছিল। বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা থেকেই এই ঘটনা ঘটানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বোমা দুটি বিস্ফোরিত হলে আশপাশের কয়েক ফুট এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল এবং জনবহুল বাজার এলাকায় এমন বিস্ফোরণ ঘটলে বড় ধরনের প্রাণহানি ঘটার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যেত না।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসুদ রানা জানান,“বোমা উদ্ধারের বিষয়টি আমরা পুলিশ হেডকোয়ার্টার্সকে অবহিত করি। পরবর্তীতে ঢাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিট ঘটনাস্থলে এসে বোমা দুটি সফলভাবে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

নির্বাচনের আগ মুহূর্তে এমন ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা জোরদারের কথাও জানিয়েছে পুলিশ।

c4d613ad-3808-4dd1-8c66-20587f6a6737.jpg

কুষ্টিয়া নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সম্পাদক ও প্রকাশক : আবদুর রশীদ চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক : শাহরীন তামান্নু চৌধুরী। বৃহত্তম কুষ্টিয়া থেকে প্রকাশিত প্রথম দৈনিক। প্রকাশনার ৩৯ তম বর্ষ। মজমপুর, কুষ্টিয়া -৭০০০, মোবাইল : ০১৭১১-৮৬৪৯২৪, রেজিঃ নং-কে এন-২১৪

স্বত্ব © দৈনিক বাংলাদেশ বার্তা ২০২৬

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।